News Headline

10/trending/recent

VRINDA

100%  Natural & Fresh Food (FMCG)





Type Here to Get Search Results !

ইভিএম বিকল, বড়ঞার বদুয়া বুথে ভোটগ্রহণ শুরুতে বিলম্ব — দীর্ঘক্ষণ লাইনে ভোটাররা

 


মুর্শিদাবাদ জেলার বড়ঞা ৬৭ নম্বর বিধানসভা কেন্দ্রের বদুয়া এলাকার ৪৬ নম্বর বুথে ইভিএম বিকল হওয়ার কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি। সকাল ছয়টা থেকেই বহু ভোটার বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুথে ভোটগ্রহণ শুরুর আগেই ইভিএমে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। সেই কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া আটকে যায় এবং ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভোট শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ভোটারদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ইভিএম খারাপ থাকার কারণে এখনও পর্যন্ত ভোট দিতে পারেননি তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিকল্প ইভিএম আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব ভোটগ্রহণ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুথে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি রয়েছে, যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে।


Post a Comment

0 Comments

IPL 2024 LIVE

CRICKET- LIVE SCORE