প্রত্যক্ষদর্শীদের মতে তারা জানতোই না যে সেখানে শুটিং হচ্ছে, জানলে সেখানকার গভীরতা নিয়ে এবং নিরাপত্তা নিয়ে তারা আগে থেকে জানিয়ে দিতেন লোকাল বাসিন্দারা। তাদের মতে লোকাল প্রশাসন থেকে কোন অনুমতি নেয়নি শুটিংয়ের জন্য। স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছে "দুদিন ধরে শুটিং করছে নিজেরাই শুটিং করেছে, লোকাল প্রশাসন এবং লোকাল স্থানীয় বাসিন্দাদেরও জানাইনি তারা। প্রশাসন এবং লোকাল সোসাইটি থেকে কোনরকম পারমিশন নেয়নি তারা।"
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছেন অনেকক্ষণ ধরে জলে পড়ে থাকায় অভিনেতা রাহুলের শরীরে প্রচুর বালি এবং নোনা জল চলে গেছে। এমনকি তার খাদ্যনালী এবং ফুসফুস ও বালি পাওয়া গেছে, তার জন্য তার মৃত্যু হয়েছে।


