News Headline

10/trending/recent

VRINDA

100%  Natural & Fresh Food (FMCG)





Type Here to Get Search Results !

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল।


ব্য়স্ত সময় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। বুধবারের দেউলমোড় এলাকার এই ঘটনার জেরে আপাতত কলকাতা-বর্ধমান লেনে পুরোপুরি বন্ধ যানচলাচল। সার্ভিস রোড দিয়ে চলছে গাড়ি চলাচল। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে দ্রুত বেগে গাড়ি যাচ্ছিল। সেই সময় আচমকাই ধসে যায় গার্ডওয়াল। তা প্রথম নজরে আসে হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পার। তাঁরা ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনের গতিপথের অভিমুখ বদলানোর ব্যবস্থা করেন। তাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে খবর।

Post a Comment

0 Comments

IPL 2024 LIVE

CRICKET- LIVE SCORE